ফেসবুক মার্কেটিং কী?
ফেইসবুক মার্কেটিং কি এবং এর ভবিষ্যৎ কী?
আমরা দিন শেষে সবচেয়ে বেশী সময় কাটাতে স্বাচ্ছন্দ্যবোধ করি ফেইসবুকে। কিন্তু ফেইসবুকের সঠিক সংঙ্ঘা আমরা অনেকেই জানিনা।
ফেইসবুক মার্কেটিং বলতে বুঝায় কোনো পণ্য বা সেবাকে ফেইসবুক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেয়া।ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়। অন্যান্য সকল সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে বাংলাদেশে ফেইসবুকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।
ফেইসবুক মার্কেটিংকে দুই ভাগে ভাগ করা যায়:
👉ফ্রি ফেইসবুক মার্কেটিং
👉পেইড ফেইসবুক মার্কেটিং
সহজ ভাষায় কোনো প্রকার টাকা খরচ না করে যে মার্কেটিং করা হয় তাকে ফ্রি ফেইসবুক মার্কেটিং বলে। ফ্রি মার্কেটিংকে অর্গানিক মার্কেটিং ও বলা হয়। এক্ষেত্রে প্রথমে একটি ওয়েল অপটিমাইজড ফেইসবুক পেইজ ওপেন করতে হবে। এরপর নিয়মিত পন্য ও সেবার ছবি ও কন্টেন্ট প্রতিদিন নিয়ম করে আপলোড দিতে হবে। সেই সাথে একটা গ্রুপ ও ওপেন করতে হবে। অর্গানিক মার্কেটিয়ের অনেক বড় একটা অংশ জুড়ে আছে ফেইসবুক লাইভ। ফেইসবুক লাইভের মাধ্যমে যে কোনো পন্যকে খুব সহজে উপস্থাপন করা যায় এবং অনেক বেশী বিক্রিই নিশ্চিত করা যায়।
পেইড ফেইসবুক মার্কেটিং:
সাধারনত টাকা খরচ করে যে মার্কেটিং করা হয় তাকে পেইড মার্কেটিং বলে। ফেইসবুক নিউজফিডে যে পোস্টগুলো স্পনসরড পোস্ট হিসেবে আসে সেগুলোই মূলত ফেইসবুক পেইড মার্কেটিং। ফেইসবুক পেইড মার্কেটিয়ের মাধ্যমে যে কোনো পণ্য বা সেবাকে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছনো যায় এবং সেক্ষেত্রে আঙ্খিত ফলাফল পাওয়া যায়।
ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমিও ঘরে বসে ইনকাম করতে পারে এর জন্য আপনার দরকার দক্ষতার উন্নতি।

Comments
Post a Comment